আদা চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ শখ করে খান আবার কারও অভ্যাস হয়ে গেছে আদা চায়ে। কাজের ফাঁকে, কখনো আড্ডায় দেদার চলে চা পর্ব। পথের ধারে গজিয়ে ওঠা ঝুপড়ি ঘরগুলোতেও অলস আর কর্মঠ মানুষ যখন চায়ের তৃষ্ণা মেটায়, তখন আদা চাকেই সঙ্গী করে। দুধ চায়ের তুলনায় আদা চা খানিকটা সস্তা বলে এই চায়ের বিক্রিবাট্টাও বেশি। আবার কারও ঘরে আনেক আয়োজনে যত্নে তৈরি করা হয় আদা চা। ঘরে কিংবা বাইরে শখ করে কিংবা অভ্যাসে যেমন করেই খাওয়া হোক না কেন, এই আদা চা কিন্তু ভারি উপকারী। হাতে হাতে ফল পেতে বমি ভাব হলে চেখে দেখতে পারেন আদা চা। বমি ভাব দূর হবে। সাধারণ সর্দি-কাশিতে ওষুধের বিকল্প হতে পারে আদা চা। গলাব্যথায় ধোঁয়া ওঠা গরম আদা চা খান বিরতি দিয়ে। সেরে যাবে গলাব্যথা। আর যাদের এসিডিটি আছে, নিয়ম করে দুই বেলা গাদা গাদা ওষুধ খাচ্ছেন। তাঁরাও মাঝেমধ্যে আদা চা খেয়ে দেখতে পারেন। এক গবেষণায় দেখা গেছে, এসিডিটির বিরুদ্ধে খুব ভালো লড়তে পারে আদা চা। যেসব গর্ববতী মা সকালবেলায় অসুস্থ বোধ করেন, তাঁদেরও খানিকটা সুস্থতা ফিরিয়ে দিতে পারে এক কাপ আদা চা। হজমের সমস্যা মেটাতেও সেই আদা চা। আর শুধু আদা চা পানে কারও যদি অরুচি থাকে, তাহলে মিলিয়ে নিন খানিকটা লেবু। এবার ভালো লাগবেই।সিদ্ধার্থমজুমদার 