আদালত অবমাননা মামলায় শীর্ষসচিবসহ ১৩ জনের বিরুদ্ধে রুলিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌন হয়রানি রোধে হাইকোর্টের রায় বাস্তবায়নের জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির করা এক আদালত অবমাননা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এ টি এম ফজলে কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মোট ১৩ জনের উদ্দেশে এ আদেশ দেন। তাঁরা হলেন মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিব, শিক্ষাসচিব, তথ্যসচিব, যোগাযোগসচিব, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, শ্রমসচিব, বিজিএমইএর সভাপতি, বিকেএমইএর সভাপতি, পুলিশের মহাপরিদর্শক, বিটিভির মহাপরিচালক, বাংলাদেশ বার কাউন্সিল চেয়ারম্যানসহ ১৩ জন। আদালতের রায় বাস্তবায়নে নেওয়া পদক্ষেপের ওপর প্রতিবেদনটি আগামী দুই সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের মাধ্যমে জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।৮ মার্চ যৌন হয়রানি রোধে উচ্চ আদালতের দিক-নির্দেশনামূলক রায় উপেক্ষা করায় বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির পক্ষে আইনজীবী ফাওজিয়া করিম হাইকোর্টে মামলাটি দায়ের করেন। এতে শীর্ষস্থানীয় সচিবসহ ১৩ জনের প্রতি আদালত অবমাননার রুল জারির আরজি জানানো হয়।উল্লেখ্য, গত বছরের ১৪ মে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ যৌন হয়রানি রোধে সব প্রতিষ্ঠানে অভিযোগ কেন্দ্র গঠন, অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত নির্যাতিত ও অভিযুক্ত ব্যক্তির পরিচয় প্রকাশ না করা এবং যৌন হয়রানির একটি কার্যকর সংজ্ঞা দিয়ে দেশের সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানে বাস্তবায়নের জন্য কয়েকটি দিক-নির্দেশনা ও একটি নীতিমালা জানিয়ে তাঁর রায় ঘোষণা করেন।