আদালত অবমাননার ব্যাখ্যার জন্য সময় চাইলেন সাক্ষী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালের কাছে সময় চেয়েছেন রাষ্ট্রপক্ষের সাক্ষী জহির উদ্দিন জালাল। ট্রাইব্যুনাল তাঁর ব্যাখ্যার জন্য ১৮ জুন সময় পুনর্নির্ধারণ করেছেন।আজ বুধবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দিন ধার্য করেন।আজ জহির উদ্দিনের আইনজীবী মহসিন রশিদ ট্রাইব্যুনালের কাছে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য সময়ের আবেদনটি করেন। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের আইনজীবী মুন্সি আহসান কবির ট্রাইব্যুনালে গত ২৮ মে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ এনে রাষ্ট্রপক্ষের সাক্ষী জহির উদ্দিন জালালের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন। পরে ট্রাইব্যুনাল এ-সংক্রান্ত আদেশে রাষ্ট্রপক্ষের ওই সাক্ষীর বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চান।