প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একুশ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলার অধিকতর তদন্তে আজ সোমবার আদালত ১৫ দিন সময় বৃদ্ধি করেছেন। একই সঙ্গে আদালত আজ মৌখিকভাবে আর সময় না বাড়ানোর কথা জানিয়ে দিয়েছেন। সিআইডি অধিকতর তদন্তের জন্য আরও ৬০ দিন সময় বাড়ানোর আবেদন করেছিল। গতকাল রোববার মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দের সময় বাড়ানোর আবেদনটি আদালতে দাখিল করেন। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আক্তারুজ্জমান আজ আবেদনের ওপর শুনানি শেষে ২৩ মার্চ পর্যন্ত অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় বৃদ্ধি করেন।