আদালত নিয়ে নাটকটির গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাস্তব জীবনে নানা কারণেই আইনজীবীদের শরণাপন্ন হতে হয়। এবার আমি নিজেই আইনজীবী; তবে নাটকে। চুপ! আদালত চলছে নাটকে সেই আইনজীবীদের মতো করেই বিচারকের সামনে জেরা করেছি, নিজের মক্কেলের জন্য লড়েছি। এমনটা আগে কখনো করিনি।’ বললেন জীতু আহসান। বৈশাখী টিভিতে আজ শুরু হচ্ছে ধারাবাহিক নাটক চুপ! আদালত চলছে। নাটকটি লিখেছেন আল মনসুর এবং পরিচালনা করেছেন জুয়েল মাহমুদ। কথা হলো জীতুর সঙ্গে।এই ধারাবাহিকের গল্পটা কী রকম?আদালত নিয়ে। পাশাপাশি আইনজীবী, তাঁদের ব্যক্তি-পারিবারিক-পেশাজীবনসহ নানা কিছু উঠে এসেছে। বিভিন্ন দেশের টিভি চ্যানেলে কিন্তু আদালত নিয়ে বড় বড় টিভি সিরিজ প্রচারিত হচ্ছে। আমাদের এখানে শুধু আদালত নিয়ে পুরো একটি ধারাবাহিক সেভাবে দেখা যায়নি। আদালতের ভেতরের গল্পের ব্যাপারে দর্শক কতটা আগ্রহী হবেন বলে মনে করেন?এখন যে ধরনের গল্পের নাটক দর্শক দেখছেন, সেসব থেকে চুপ! আদালত চলছে একদম আলাদা। আশা করছি, দর্শকদের ভালো লাগবে। এই নাটকটি লিখেছেন আল মনসুর। তাঁর লেখা ও প্রযোজনায় আমার বাবা আহসান আলী সিডনি অনেকগুলো নাটকে অভিনয় করেছিলেন। নাটকে প্রথম দিনের শুটিংয়ে তিনি আমাকে দেখে আবেগাপ্লুত হয়ে জড়িয়ে ধরেছিলেন। এখন তো এটিএন বাংলায় ‘ছায়ানারী কায়ানারী’ ধারাবাহিকটি প্রচারিত হচ্ছে। আপনি এখানে অভিনয় করেছেন।এই নাটকে অভিনয় করেছি আমি আর মীর সাব্বির। আমরা কিন্তু একসঙ্গে অনেকগুলো ধারাবাহিকে অভিনয় করেছি। এখন আর কী কাজ করছেন?সেলিম আল দীনের গ্রন্থিকগণ কহে নাটকে কাজ করছি। আমার চরিত্রটির নাম ‘শাহ কামাল’। বিটিভিতে একসময় এই চরিত্রটিতে অভিনয় করেছিলেন পীযূষ বন্দ্যোপাধ্যায়। এই নাটকের শুটিং আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। গত ১২ ফেব্রুয়ারি বিকেলে শুটিংয়ের ফাঁকে হুমায়ুন ফরীদিকে ফোন করেছিলাম। কিছুক্ষণ কথা হলো। পরদিন সকালে শুনি, তিনি নেই। ফোনে তাঁর কথাগুলো যেন এখনো শুনতে পাই।