আদালত ন্যায় বিচার করেছেন: সৈয়দ আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে মুহাম্মদ ইউনূসকে অব্যাহতির আদেশ চ্যালেঞ্জ করে করা দুটি রিট হাইকোর্ট খারিজ করার ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেছেন, আদালত ন্যায়বিচার করেছেন। তিনি আরও বলেন, এটা দুঃখজনক যে বিষয়টি আদালত পর্যন্ত পৌঁছেছে, যা আদালত পর্যন্ত নেওয়ার প্রয়োজন ছিল না। ইউনূস নিজেই এটাকে আদালত পর্যন্ত নিয়ে গেছেন। আওয়ামী লীগ আইনের শাসনে বিশ্বাস করে, বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে, এটাই তার প্রমাণ।আজ মঙ্গলবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের সৈয়দ আশরাফ এসব কথা বলেন। এ ছাড়া পরবর্তী সময়ে বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হবে বলে তিনি জানান।ওই বৈঠকে ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মদিন এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবসের কর্মসূচি নির্ধারণ বা গ্রহণ করা হয়।