আদালতপাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ জানুয়ারি জেলা মত্স্য কর্মকর্তা পদে পদোন্নতি-সংক্রান্ত মামলায় আদালতের নির্দেশনা অমান্য করায় মত্স্য-সচিব শরফুল আলম ও অধিদপ্তরের মহাপরিচালকসহ পাঁচজনের প্রতি আদালত অবমাননার রুল জারি করেছেন বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি সৈয়দ মাহবুব হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ। ১৩ জানুয়ারি বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিনের (ল্যান্সার) করা রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি ২৪ জানুয়ারি নির্ধারণ করেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোজাম্মেল হোসেন। ১৩ জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের করা আবেদন দুটি হাইকোর্টের নতুন বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। ১২ জানুয়ারি নিজ ক্ষমতাবলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১৫টি বেঞ্চ পুনর্গঠন করলেন প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম। ১১ জানুয়ারি কারা হেফাজতে নিহত সিবিএ নেতা বি এম বাকির হোসেনের মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশনা চেয়ে আবেদন করতে বললেন প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত চারজন বিচারপতির বেঞ্চ। ১১ জানুয়ারি বরগুনার পাথরঘাটায় গৃহবধূ হোসনে আরা বেগমকে নির্যাতনের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা দুই সপ্তাহের মধ্যে জানাতে সরকারের প্রতি রুল জারি করেছেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি মো. রেজাউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।