আদালতপাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামরিক শাসনকে বৈধতা দেওয়া সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও সুপ্রিম কোর্টের তিন আইনজীবীর করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। পরিমার্জন ও পর্যবেক্ষণের কথা উল্লেখ করে ২ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে গঠিত ছয় বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। আদালতের আদেশ গ্রহণ করেছেন দুই পক্ষের আইনজীবীরা। তবে তাঁরা বলেছেন, আদেশের পূর্ণাঙ্গ অনুলিপি হাতে পাওয়ার পর এ বিষয়ে স্পষ্ট ও পূর্ণাঙ্গ ধারণা দেওয়া সম্ভব হবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সরকারি পদক্রমে (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, মুখ্য বিচারিক হাকিম ম্যাজিস্ট্রেট ও মুখ্য মহানগর হাকিমদের পরের ক্রমিকে থাকবে তিন বাহিনীর প্রধানদের নাম। এর পরের ক্রমিকে থাকবে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নাম। এমন আট দফা নির্দেশনার আলোকে আগামী দুই মাসের মধ্যে সরকারি পদক্রম তৈরি করতে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ১৯৮৬ সালের ওয়ারেন্ট অব প্রিসিডেন্স (সংশোধিত) অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন আদালত। ৪ ফেব্রুয়ারি বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। পাশাপাশি আট দফা নির্দেশনার আলোকে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স তৈরি করে তা হলফনামা আকারে আদালতে দাখিল করতে মন্ত্রিপরিষদের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আদালত আগামী ২৫ মে এ বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন। রাজধানীর শের-ই-বাংলা নগরের শহীদেরটেক বস্তি উচ্ছেদ চার মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ৪ ফেব্রুয়ারি বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আইন ও সালিশ কেন্দ্রের (আসক) করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ৪ ফেব্রুয়ারি দেশের ১৮তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম তাঁর কার্যালয়ে দেওয়া এক সাক্ষাত্কারে এসব কথা বলেছেন। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন। এই নিয়োগ ৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। যমুনা ফিউচার পার্কের অননুমোদিত অংশ ভাঙতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ২ ফেব্রুয়ারি বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহানউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ছয় দিন শুনানি শেষে এ রায় দেন। তবে যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ এ বিষয়ে রাজউকে আপিল করেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়ের করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে এবং দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জামিনের মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করা হয়েছে। ১ ফেব্রুয়ারি বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. আবদুর রাজ্জাকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তারেকের আইনজীবীদের মেয়াদ বৃদ্ধির আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।