আদালতপাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ভাসমান বিদ্যুৎকেন্দ্র স্থাপনে দুর্নীতির মামলা বাতিলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেদনের ওপর ১৩ এপ্রিল রায় দেওয়া হবে। ৭ এপ্রিল বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুদিন শুনানি শেষে রায়ের এ দিন ধার্য করেন। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে করা বড় পুকরিয়া কয়লা খনি দূর্নীতির মামলার কার্যক্রম স্থগিতের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। ৮ এপ্রিল বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. আবদুর রাজ্জাক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খালেদার আইনজীবীর মেয়াদ বৃদ্ধির আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।  দেশের সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত অধস্তন শিক্ষিকারা যেন, উর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে শিক্ষা সচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। যৌনহয়রানি রোধে ইতিপূর্বে হাইকোর্টের দেওয়া রায়ের নির্দেশনা অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানে বাস্তবায়নে ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে। ৮ এপ্রিল বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও সৈয়দা আফসার জাহান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।আদালত পর্যবেক্ষণে বলেন, মুখবারণ (স্কার্ফ) পড়া নারীদের ব্যাক্তিগত পছন্দ। নারীদের ইচ্ছার বিরুদ্ধে এবং কেউ যদি তাদের মুখবারণ পড়তে বাধ্য করে তবে, তা হবে সংবিধানের সংরক্ষিত তাঁদের মৌলিক অধিকারের লঙ্ঘন।