আদালতপাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 শরীয়তপুরের নড়িয়ায় ফতোয়া ও নির্যাতনের শিকার হেনা আক্তারের লাশের ময়নাতদন্তের দুটি প্রতিবেদনে অমিলের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেনহাইকোর্ট। ফতোয়ার ঘটনা আর যেন না ঘটে তার ওপর নজর রাখতে বলা হয়েছেআইজিপিকে। হেনার বাবা দরবেশ খাঁ, বোন মিনু বেগমসহ কয়েকজনের বক্তব্য শোনার পর বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেনের বেঞ্চ ১০ ফেব্রুয়ারি এ আদেশ দেন।  অর্থ পাচার মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের করা লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। আপিল বিভাগের এ রায়ের ফলে রাষ্ট্রপক্ষ এ মামলার কার্যক্রম চালাতে পারবে। অর্থ পাচার আইনে মামলা দায়েরের বৈধতা চ্যালেঞ্জ করে তারেক রহমানের পক্ষে করা রিট আবেদন খারিজ করে হাইকোর্ট রায় দিয়েছিলেন। তারেক রহমানের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন।  গুলশানে জোড়া খুনের ঘটনায় আসামি মিথুন ও রুবেলের জামিন বাতিল করেছেন হাইকোর্ট ৯ ফেব্রুয়ারি। একই সঙ্গে ওই দুই আসামির গ্রেপ্তার নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৩-কে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম আবদুল হাকিম এ আদেশ দেন। এ ছাড়া সংশ্লিষ্ট জামিনের ক্ষেত্রে জালিয়াতির ঘটনা তদন্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিম ও দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৩-কে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গ্রন্থনা: মো. আল আমীন