আদালতে প্রধানমন্ত্রীর তিন মামলার নিষ্পত্তিতে গয়েশ্বরের সন্তোষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিনটি মামলার নিষ্পত্তি আদালতে হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ শুক্রবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের তিনি তাঁর সন্তোষের কথা জানান। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সর্বোচ্চ আদালতের রায়কে আমরা সাধুবাদ জানাই।’ তিনি বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের দাবি জানান।