আদালতে যেতে পারেননি খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা আজ মঙ্গলবারের হরতালে নিরাপত্তার কারণে আদালতে হাজির হতে পারেননি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।আজ খালেদা জিয়ার উপস্থিতিতে জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলার অভিযোগ গঠনবিষয়ক শুনানির দিন ধার্য ছিল। কিন্তু আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১৮ এপ্রিল এ বিষয়ে শুনানির তারিখ ধার্য করেছেন। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন এ তারিখ ধার্য করেন।খালেদা জিয়ার পক্ষের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন সময়ের আবেদন করে আজ আদালতকে বলেন, হরতালে নিরাপত্তাজনিত কারণে খালেদা জিয়া আদালতে হাজির হতে পারেননি। তাই সময়ের প্রয়োজন। এ সময় দুদকের আইনজীবী মোশাররফ হোসেন এ আবেদনের বিরোধিতা করেন।২০০৭ সালের ৩ জুলাই অরফানেজ ট্রাস্টের নামে দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের উপপরিচালক হারুন অর রশিদ বাদী হয়ে রমনা মডেল থানায় খালেদা জিয়া, তারেক রহমান, আরাফাত রহমানসহ সাতজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন।