আদালতে রুবেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের কালাচাঁদপুরে ব্যবসায়ী দম্পতি সাদেকুর রহমান ও তাঁর স্ত্রী রোমানা নার্গিসের হত্যাকারী রুবেল আজ বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মহানগর হাকিম জুলফিকার হায়াত ফৌজদারি দণ্ডবিধির ১৬৪ ধারায় রুবেলের জবানবন্দি লিপিবদ্ধ করেন। জবানবন্দি গ্রহণ শেষে তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।গত শনিবার রাতে ঝালকাঠি থেকে রুবেল ও মিথুনকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। একই ঘটনায় জড়িত সন্দেহে রুবেলের মামা রাব্বিকেও গ্রেপ্তার করা হয়। গত রোববার তাঁদের ঢাকায় নিয়ে আসা হয়। সোমবার তাঁদের দুই দিনের রিমান্ডে নেয় পুলিশ।গত ২৪ মার্চ সকালে রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে বাড়িতে ঢুকে নার্সারি ব্যবসায়ী সাদেকুর রহমান ও তাঁর স্ত্রী রোমানা নার্গিসকে গুলি করে হত্যা করে। ওই দিনই নিহতদের আত্মীয় আবুল হোসেন বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন।