আদালতে হইচই, বিডিআর হত্যা মামলার কার্যক্রম স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুচ্ছ ঘটনা নিয়ে আদালতে হইচইয়ের পর বিডিআর হত্যার মামলার অভিযোগ থেকে আসামিদের অব্যাহতির আবেদনের শুনানি স্থগিত করা হয়েছে। আদালতের কার্যক্রম আগামী ৭ জুলাই পর্যন্ত মুলতবি করা হয়েছে। আলিয়া মাদরাসা ও কেন্দ্রীয় কারাগারসংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ আদালতে আজ সোমবার সকালে পৌনে ১০টায় মামলার কার্যক্রম শুরু হয়।বিচারকাজের শুরুতেই জেলা ও দায়রা জজ জহুরুল হক আসামিপক্ষের আইনজীবীদের বক্তব্য শুনতে চান। এ সময় আসামিদের আইনজীবীরা বিভিন্ন ধরনের বক্তব্য তুলে ধরে অভিযোগ থেকে আসামিদের অব্যাহতি চান। এভাবে বিকেল সোয়া তিনটা পর্যন্ত বিচারের কার্যক্রম চলে।সাড়ে তিনটার দিকে আসামিপক্ষের একজন আইনজীবী রাষ্ট্রপক্ষের আইনজীবীদের জন্য নির্ধারিত একটি শৌচাগারে ঢুকলে একজন পিয়ন তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন। ওই আইনজীবী ফিরে এসে বিষয়টি আদালতের নজরে আনেন।এরপর আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে শুরু হয় হইচই। প্রায় ১০ মিনিট উত্তপ্ত অবস্থা চলতে থাকে। একপর্যায়ে আদালতের বিচারকাজ মুলতবি করা হয়।