আদালতে হামলায় নিহত ৪৪ আফগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের একটি আদালতে আত্মঘাতী বোমা হামলায় আজ বুধবার ৪৪ জন মারা গেছেন। আল জাজিরা জানায়, হামলাকারীরা সেনা সদস্যদের পোশাকে এসে হামলা চালায়। তাদের লক্ষ্য ছিল, বিচারাধীন তালেবান যোদ্ধাদের মুক্ত করা।ফারাহ প্রদেশের মূল শহর ফারাহতে ওই বোমা হামলায় কমপক্ষে নয় জন যোদ্ধাও নিহত হয়েছেন। বিস্ফোরণের পর বিচারাধীন ব্যক্তিরা আদালত চত্বর ছেড়ে পালিয়ে গেছেন কিনা, তা নিশ্চিত করা যায়নি। তবে যে হাসপাতালে আহতদের চিকিত্সা দেওয়া হচ্ছে, সেখানকার এক ডাক্তার বলেছেন, চিকিত্সাধীনদের মধ্যে একজন তালেবান যোদ্ধা আছেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র নাজিব দানিশ এএফপিকে বলেন, ‘নিশ্চিত করে বলতে পারি, নিহতদের মধ্যে ৩৪ জন বেসমারিক ব্যক্তি, ছয়জন সেনা এবং চারজন পুলিশ সদস্য আছেন। আহত ৯১ জনের অধিকাংশ বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে নয়জন হামলাকারী।’২০১১ সালে দেশটিতে শিয়া মুসলমানদের একটি মাজারে বোমা হামলায় ৮০ জন নিহত হওয়ার পর, এবারের হামলাটিই সবচেয়ে ভয়াবহ।ফারাহ প্রদেশের গভর্নর মোহাম্মদ আকরাম খাপালবাক বলেন, ‘আক্রমণ শেষ, তবে হতাহতের সংখ্যা বাড়ছে।’ তিনি মৃতের সংখ্যা ৪৬ বলে জানান। বিচার সম্পর্কে তিনি জানান, আজ বুধবার পাশের প্রদেশ হেরাত থেকে কয়েকজন তালেবান বন্দিকে ফারাহর আদালতে আনা হয়েছি। তিনি এর বিস্তারিত কিছু বলতে রাজি হননি।খাপালবাকের মুখপাত্র আব্দুল রহমান জাবানদান বলেন, এলাকাটি ছিল সংরক্ষিত। দিনের বেলায় আক্রমণকারীরা হামলা শুরু করে। এদের কয়েকজন পার্শ্ববর্তী কাবুল ব্যাংকের কার্যালয়ে ঢুকে পড়ে।তালেবানরা হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে। তালেবান দলের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমাদের যোদ্ধারা ফারাহর কয়েকটি সরকারি ভবন হামলা চালিয়েছে। হালকা অস্ত্র ও গ্রেনেড নিয়ে তাঁরা আক্রমণ পরিচালিত করে। কারজাইয়ের সরকার কয়েকজন যোদ্ধাকে নিষ্ঠুর উপায়ে বিচার করতে চলেছে, এমনটা জানার পর এ হামলা চালানো হয়।’ ফারাহর পুলিশ প্রধান আগা নুর কেনতোস জানান, ‘সকাল ৮টায় পাঁচজন আক্রমণকারী দুটি সামরিক যানে চড়ে প্রাদেশিক আদালতের প্রাঙ্গণে আসে। একটি গাড়ি প্রবেশদ্বার উড়িয়ে দেয় তিনজন আক্রমণকারী ভবনে ঢুকে।