আদালতে ১৬ আসামির ক্ষমা প্রার্থনা, একজনের সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর ব্যাটালিয়নে বিদ্রোহ মামলায় আজ বুধবার সকালে সাতক্ষীরার বিশেষ আদালত-১-এ পঞ্চম দিনের মতো বিচারকাজ শুরু হয়েছে। পঞ্চম কার্যদিবসে ১৬ জন আসামি দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত একজনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। তিনি হলেন ৭ রাইফেল ব্যাটালিয়নের তত্কালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমীর মোহাম্মদ আরিফ। আদালত বেলা সোয়া দুইটা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।আদালত দোষ স্বীকারকারী আসামিদের আবেদন গ্রহণ করে বলেছেন, যথাসময়ে তাঁদের প্রতি সুবিচার করা হবে। আদালত আরও বলেছেন, আরও কেউ দোষ স্বীকার করতে চাইলে তাঁর দরজা সব সময় খোলা থাকবে। অবশ্য আদালত মন্তব্য করেন, অভিযোগ গঠনের আগে দোষ স্বীকার করলে আইনগতভাবে সুবিধা হতো। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নতুন করে আদালতে কারও সাক্ষ্য নেওয়া হয়নি। পরে সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে জানা গেছে। এর আগে গতকাল মঙ্গলবার ছয়জনের সাক্ষ্য নেওয়া হয়। আদালতে সভাপতিত্ব করছেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। উল্লেখ্য, আদালতে অভিযুক্ত ৬০ জন বিডিআর জওয়ানের উপস্থিতিতে ৭ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বদরুল আলম তাঁদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। আদালত অভিযোগ শুনে চার্জ গঠন করেন।