প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, ‘ইসলাম ধর্মের ভিত্তিতে রাজনীতি করা কোরআনের আইন। কোরআনের এই আইনের বিরুদ্ধে রায় দেওয়ার অধিকার কোনো আদালতের নাই। যদি আদালত এমন রায় দেয়, তাহলে আমরা সে রায় মানব না।’আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘হাফেজ্জী হুজুর এর রাজনীতি: বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক এক আলোচনা সভায় মুফতি আমিনী এ কথা বলেন। তিনি বলেন, ‘প্রয়োজনে ছয় লাখ মানুষ শহীদ হবে, তবু দেশে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করতে দেওয়া হবে না।...আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ঈমান নিয়ে টানাটানি শুরু করেছে। এতে আওয়ামী লীগ সরকারই মারা পড়বে।’