আদালতের সমন পাননি সঞ্জয় দত্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড তারকা সঞ্জয় দত্তের বিরুদ্ধে সমন জারি করেছেন দুটি আদালত। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতীকে নিয়ে মন্তব্য করার কারণেই তাঁর বিরুদ্ধে এই সমন জারি করেন আদালত।আজ বুধবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রশ্নের জবাবে সঞ্জয় দত্ত জানিয়েছেন, উত্তর প্রদেশের কোনো আদালত থেকেই তিনি কোনো ধরনের সমন পাননি।সঞ্জয় দত্ত জানিয়েছেন, মায়াবতী সম্পর্কে তাঁর মন্তব্যে কোনো ভুল ছিল না।গত বছর লোকসভার নির্বাচনের সময় থেকেই বেশ ঝামেলার মধ্যে আছেন এই বলিউড তারকা। তখনই প্রতাপগড় ও বড়বানকির আদালতে সঞ্জয় দত্তের বিরুদ্ধে পৃথকভাবে দুটি এফআইআর হয়েছিল।সম্প্রতি প্রতাপগড় ও বড়বানকির আদালত ওই মামলার কারণেই সঞ্জয় দত্তের বিরুদ্ধে সমন জারি করেছেন।