আদিবাসীদের জন্য নাটক প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদিবাসী পল্লির ওঁরাও সম্প্রদায়কে সচেতন করতে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাতৃগাঁও ও নারগুন ইউনিয়নের কহরপাড়া গ্রামে নাটক প্রদর্শন করা হয়েছে। ৫ অক্টোবর ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) প্রদীপ প্রকল্পের আদিবাসী সাংস্কৃতিক দল নাটকটি প্রদর্শন করে। নাটক শুরুর আগে দলের ও স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। নাটকটিতে অভিনয় করেন চায়না রাম তির্কি, কেস্টোফার, রানীকুজুর, কাঞ্চন সিংহ, মান্ডি টপ্য, রানা কুজুর, দুলাল এক্কা, সুরেন টপ্য, সঞ্চয় মিনিজ। নাটকটি সমন্বয় করেন মো. শাহীন।