আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির সুপারিশ করবে বিশেষ কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সভা শেষে কমিটির কো চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘ক্ষুদ্র জাতিগোষ্ঠী আদিবাসী নাকি উপজাতি, এটি একটি বড় ইস্যু। ১৯৭২-এ সংবিধান প্রণয়নের সময় আমরা তাদের সাংবিধানিক স্বীকৃতি দিতে পারিনি। তাই কমিটি এবার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছে।’তবে ক্ষুদ্র জাতিগোষ্ঠী সাংবিধানিকভাবে ‘আদিবাসী’ বা ‘উপজাতি’ হিসেবে সংজ্ঞায়িত হবে না বলে জানান সুরঞ্জিত সেনগুপ্ত।সুরঞ্জিত সেনগুপ্ত জানান, সভায় আদিবাসী সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা ও এথিন রাখাইন উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে পরামর্শ করেই কমিটি সিদ্ধান্ত নিয়েছে।জাতিগত ও মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি ছাড়াও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা, শিক্ষা, সাহিত্য, রীতি, ঐতিহ্য, শিল্পকলা প্রভৃতি বিষয়গুলো সংবিধানের অন্তর্ভুক্তির সুপারিশ করা হবে। তবে আদিবাসীদের নাগরিকত্ব ‘বাংলাদেশি’ বলে গণ্য হবে।বিশেষ কমিটির সভাপতি সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের সভায় সুরঞ্জিত সেনগুপ্ত, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, রহমত আলী, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু প্রমুখ উপস্থিত ছিলেন।