আদিলের মায়ের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের তুলনায় অটিজম নিয়ে সচেতনতা বেড়েছে। তবে এর চিকিৎসা বা সচেতনতা অনেকটা ঢাকাকেন্দ্রিক। দেশের প্রত্যন্ত এলাকা থেকে অনেকে আসেন, যাঁরা এ সম্পর্কে কিছুই জানেন না। কুসংস্কারাচ্ছন্ন হয়ে পড়েন। তাই দেশের সব এলাকায় অটিজম শনাক্তকরণের ব্যবস্থা ও তাৎক্ষণিক পরামর্শকেন্দ্র চালু করতে হবে। আদিলকে নিয়ে আমার নানা অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে। তা এখন অন্যান্য অভিভাবকের সঙ্গে শেয়ার করি, যাতে তাঁরা কিছুটা হলেও উপকৃত হতে পারেন। সরকারের পক্ষ থেকে উদ্যোগী হতে হবে। কতজন শিশু অটিজম-আক্রান্ত তার সঠিক পরিসংখ্যান করতে হবে। এ ছাড়া ওদের জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দরকার। আর পুরো চিকিৎসাপদ্ধতি অনেক ব্যয়বহুল, যা অনেকের পক্ষে বহন করা সম্ভব হয় না। স্বল্প খরচে যেন তারা চিকিৎসা পায়, সে ব্যবস্থা করা প্রয়োজন। অটিস্টিক শিশুদের বিশেষ গুণ থাকে। তার সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে সাহায্য করতে হবে।