বঙ্গবন্ধু হত্যা মামলা
আদেশের কপি স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় এবং কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের মধ্যে পাঁচজনের রায় পুনর্বিবেচনার আবেদন (রিভিউ পিটিশন) খারিজ করে সুপ্রিম কোর্টের দেওয়া আদেশের কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. শওকত হোসেন প্রথম আলোকে বলেন, সাড়ে তিনটার দিকে আদেশের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।আজ বুধবার সকাল নয়টা ২৫ মিনিটে প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বিশেষ বেঞ্চ এক মিনিটের এক সংক্ষিপ্ত রায়ে বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের মধ্যে পাঁচজনের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেন।