আধা বেলা ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজধানী ঢাকা মহানগরে আধা বেলা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ওই দিন সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত অফিস হবে। তবে ওই দিন মহানগরের সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি থাকবে। গতকাল সোমবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়। মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদ জানান, ওই দিন বেলা দুইটার পর ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিশ্বকাপ ক্রিকেট চলাকালে খেলোয়াড় ও অতিথিরা যেসব সড়ক দিয়ে চলাচল করবেন, সেসব সড়ক থেকে ভিক্ষুক ও হকারদের সাময়িকভাবে অপসারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিজস্ব প্রতিবেদক