আনন্দগঞ্জে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আনন্দগঞ্জ শাপলা-কুঁড়ি ক্রীড়া পরিষদের আয়োজনে গত ১৭ এপ্রিল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোকামতলা এমএইচ প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক এসএম জাহাঙ্গীর আলম। বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, ক্রীড়া পরিষদের সভাপতি রফিকুল ইসলাম, ব্যবসায়ী মোরশেদুল হাসান, আপেল মাহমুদ ডালিম উদ্দিন, শামীম আহম্মেদ, দেশবন্ধু ক্রীড়া পরিষদের ক্রীড়া সম্পাদক ফজলে রাব্বী, শাপলা-কুঁড়ি ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, ক্রীড়া সম্পাদক শাহীন আহম্মেদ প্রমুখ।