আনন্দধারার সম্পাদক পদে নেই অরুণ চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অরুণ চৌধুরী এখন আর পাক্ষিক আনন্দধারার ভারপ্রাপ্ত সম্পাদক পদে নেই। সাপ্তাহিক ২০০০-এর সম্পাদক মঈনুল আহসান সাবের এখন থেকে আনন্দধারার ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করবেন।পত্রিকাটির মালিকানা প্রতিষ্ঠান মিডিয়াওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক মাহ্ফুজ আনাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, এই মুহূর্ত থেকে অরুণ চৌধুরী আনন্দধারা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নন এবং তিনি কোনোভাবেই এই পত্রিকার সঙ্গে আর যুক্ত নন। কোনো ব্যক্তি তাঁর সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখলে সম্পূর্ণ নিজ দায়িত্বে রাখার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।