আনন্দযাত্রায় রবীন্দ্রনাথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে গত রোববার রাজধানীর একটি তারকা হোটেলে ‘আনন্দযাত্রায় রবীন্দ্রনাথ’ শিরোনামের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। অনুষ্ঠানের মূল আর্কষণ ছিল প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের আবৃত্তি। এ ছাড়া ছিল বাংলাদেশের আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের আবৃত্তি, অদিতি মহসিন ও মনোময় ভট্টাচার্যের গান। অনুষ্ঠানে বিশিষ্ট আলোকচিত্রী নওয়াজেশ আহমেদের তোলা ছবি নিয়ে ছিন্নপত্রর প্রথম দ্বিবার্ষিক সংস্করণ এবং রবীন্দ্রনাথের গান ও কবিতার অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। বিজ্ঞপ্তি।