আনসার-ভিডিপির রাজপথের কর্মসূচি স্থগিত করা হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনসার-ভিডিপির তিন দিনের ‘শান্তি র‌্যালি’ বন্ধ করে দেওয়া হয়েছে। গত শনিবার শুরু হয়ে এই র‌্যালি কাল শেষ হওয়ার কথা ছিল। কিন্তু শনিবার প্রথম দিনের র‌্যালি শেষে পরবর্তী দুই দিনের কর্মসূচি আনসার-ভিডিপির সদর দপ্তরের নির্দেশে স্থগিত করা হয়।জানতে চাইলে আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী প্রথম আলোকে বলেন, অনিবার্য কারণে আপাতত শান্তি র‌্যালি বন্ধ রাখা হচ্ছে। তবে আনসার-ভিডিপির কাজে জনগণকে সম্পৃক্ত রাখার জন্য উদ্বুদ্ধ করতে নানা কর্মসূচি থাকবে।জানা যায়, প্রথম দিনের র‌্যালির সময় কোনো কোনো স্থানে হরতালবিরোধী স্লোগান দেওয়ায় বিষয়টি রাজনৈতিক মোড় নিতে পারে বিবেচনা করে শনিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও সচিব আবদুস সোবহান সিকদার বসে শান্তি র‌্যালি বন্ধের সিদ্ধান্ত নেন। নেপথ্যে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাও এ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, আনসার-ভিডিপির মাধ্যমে সারা দেশে শান্তি র‌্যালি করার সিদ্ধান্তও হয়েছিল উচ্চ পর্যায়ের ফোরামে। সেখানেও স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব, আনসার-ভিডিপির মহাপরিচালক ও গোয়েন্দা সংস্থার পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।