আনসিন কমপ্রিহেনশনেই রয়েছে এ+

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক, ঢাকা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাপ্রিয় শিক্ষার্থীরা, সিলেবাস বা প্রশ্নের ধরন সম্বন্ধে ধারণা পরিষ্কার না থাকলে পরীক্ষায় ভালো করা সম্ভব নয়। তাই তোমাদের জন্য NCTB প্রণীত ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নের ধরন ও মানবণ্টন নিয়ে আলোচনা করা হলো। PART-A: Grammar (Marks-40)পরীক্ষায় গ্রামারের ১০টি আইটেম থেকে যেকোনো ৮টি প্রশ্ন দেওয়া থাকবে। ৮টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। কোনো প্রশ্নের বিকল্প প্রশ্ন থাকবে না। Ques. No. 1 (Using right form of verbs): এ ক্ষেত্রে clueসহ বা clue ছাড়া ৫টি শূন্যস্থান-সংবলিত একটি ছোট passage দেওয়া থাকবে। number, person ও tense অনুযায়ী ছাত্রছাত্রীদের verb-এর সঠিক রূপ ব্যবহার করে passageটি পূরণ করতে হবে। Ques. No. 2 (Using appropriate preposition):এ ক্ষেত্রে clueসহ বা clue ছাড়া ৫টি শূন্যস্থান-সংবলিত একটি ছোট passage দেওয়া থাকবে। ছাত্রছাত্রীদের উপযুক্ত preposition ব্যবহার করে passageটি পূরণ করতে হবে। Ques. No. 3 (Using articles where necessary):এ ক্ষেত্রে 10টি শূন্যস্থান-সংবলিত একটি ছোট passage দেওয়া থাকবে। ছাত্রছাত্রীদের যেখানে প্রয়োজন সেখানে article (a, an, the) ব্যবহার করতে বলা হবে। এমন কিছু শূন্যস্থান অবশ্যই দেওয়া থাকবে যেখানে কোনো article ব্যবহারের প্রয়োজন নেই। সে ক্ষেত্রে তাদের  চিহ্ন বসাতে হবে। Ques. No. 4 (Using linking words): এ ক্ষেত্রে clueসহ বা clue ছাড়া ৫টি শূন্যস্থান-সংবলিত একটি ছোট passage দেওয়া থাকবে। ছাত্রছাত্রীদের উপযুক্ত linking word ব্যবহার করে passageটি পূরণ করতে হবে। Ques. No. 5 (Phrase and idioms): এ ক্ষেত্রে পাঁচটির অধিক phrase and idioms দেওয়া থাকবে। এদের যেকোনো পাঁচটি phrase and idioms দিয়ে পাঁচটি sentence তৈরি করতে হবে। Ques. No. 6 (Changing the form of speech): এ ক্ষেত্রে direct speech-এর একটি ছোট passage দেওয়া থাকবে। ছাত্রছাত্রীদের এটিকে indirect speech-এ পরিণত করতে হবে। Ques. No. 7 (Transformation of sentences): এ ক্ষেত্রে একটি ছোট passage দেওয়া থাকবে এবং passage-এর অন্তর্ভুক্ত পাঁচটি sentence-এর নিচে দাগ টানা থাকবে। প্রতিটি sentence-এর ডান পাশে বন্ধনীর ভেতর নির্দেশ দেওয়া থাকবে। নির্দেশ অনুসারে sentenceগুলোকে পরিবর্তন করতে হবে। Ques. No. 8 (Making tag questions): এ ক্ষেত্রে ছাত্রছাত্রীদের উপযুক্ত tag question দিয়ে পাঁচটি শূন্যস্থান পূরণ করতে হবে। এ অংশটি dialogue বা isolated sentence আকারে দেওয়া থাকবে। Ques. No. 9 (Completing sentences): এ ক্ষেত্রে পাঁচটি incomplete sentence দেওয়া থাকবে। ছাত্রছাত্রীদের উপযুক্ত শব্দগুচ্ছ দিয়ে sentenceগুলোকে পূরণ করতে হবে। Ques. No. 10 (Cloze tests): এ ক্ষেত্রে clueসহ বা clue ছাড়া ১০টি শূন্যস্থান-সংবলিত একটি ছোট passage দেওয়া থাকবে। ছাত্রছাত্রীদের number, person ও tense অনুযায়ী এবং parts of speech ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। PART-B: Composition (Marks-60)Ques. No. 11 (Writing reports/paragraph): পরীক্ষায় report writing বা paragraph writing-এর যেকোনো একটির ওপর প্রশ্ন থাকবে। বিকল্প কোনো প্রশ্ন থাকবে না। Ques. No. 12 (Short composition): এ ক্ষেত্রে ছাত্রছাত্রীদের নিজেদের সম্পর্কে অথবা কোনো বিয়য়, কোনো বস্তু, কোনো স্থান বা ঘটনা সম্পর্কে একটি short composition লিখতে বলা হবে। গতানুগতিক বিষয়গুলো পরিহার করে short composition লিখতে হবে। Ques. No. 13 (Writing formal/informal letter): পরীক্ষায় formal letter /informal letter-এর যেকোনো একটি লিখতে বলা হবে। কোনো প্রশ্নের বিকল্প প্রশ্ন থাকবে না। Ques. No. 14 (Writing dialogue/summary): এ ক্ষেত্রে প্রদত্ত situation-এর ওপর একটি dialogue লিখতে বলা হবে। dialogue-এর বিষয়টি অবশ্যই ছাত্রছাত্রীদের জীবন ও অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কযুক্ত হতে হবে। dialogue writing-এর বিকল্প প্রশ্ন হিসেবে summary writing হতে পারে।Ques. No. 15 (Completing a story/an imaginary situation): এ ক্ষেত্রে কোনো story বা কাল্পনিক কাহিনির কয়েক লাইন প্রথমে দেওয়া থাকবে। ছাত্রছাত্রীদের তাদের নিজ কল্পনাশক্তি দিয়ে এটিকে সম্পূর্ণ করতে হবে।