আনসিন কমপ্রিহেনশনেই রয়েছে ‘এ’ প্লাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, ইংরেজি বিভাগ, সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়টি অন্যান্য বিষয়ের চেয়ে অপেক্ষাকৃত সহজ। ছাত্রছাত্রীরা একটু মনোযোগী হলেই দ্বিতীয় পত্রে এ বা এ প্লাস পেতে পারে।দ্বিতীয় পত্রে দুটো পার্ট থাকে। Part-A অংশে Grammar-এ ৪০ নম্বরের থাকে। এ অংশে ভালো করার জন্য অনুশীলনের কোনো বিকল্প নেই। Article, Linking word, Preposition অংশে ভালো করার জন্য মূল বই যখন পড়বে, তখন সঙ্গে সঙ্গে এদের ব্যবহার দেখে পড়বে। Idioms and phrases-এর জন্য ভালো প্রস্তুতি নেওয়া প্রয়োজন। যেকোনো সময় ২০ থেকে ৩০টি কলেজের নির্বাচনী পরীক্ষার প্রশ্ন থেকে তালিকা করে বারবার পড়লে সেগুলো মনে রাখা সহজ হয়।Passage narration-এর জন্য যেকোনো ১০টি কলেজ ও ক্যাডেট কলেজগুলোর প্রশ্ন বুঝে বুঝে সল্ভ করলে অনেকটাই আয়ত্তে এসে যায়। বুঝে নিয়ে অনুশীলন করলে প্রশ্ন যেমনই আসুক, অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে উত্তরও করা যায়।Transformation of sentences-এর সিলেবাস বিশাল। এখানে কোনোভাবেই টেন্স পরিবর্তন করা যাবে না, বিষয়টি মনে রাখা অত্যন্ত জরুরি।Active থেকে Passive, Passive থকে Active করার ক্ষেত্রেও কথাটি মনে রাখতে হবে।Tag question-গুলো খুব সহজই আসে। অনেকে শুধু উত্তর লিখে দেয়। প্রশ্নের অংশ তুলে নিয়ে, উত্তর লিখে, উত্তরের অংশটা দাগ দিয়ে দিলে পরীক্ষকের খাতা দেখতে সুবিধা হয়, সময় কম লাগে। যেমন: He is intelligent, isn’t he? অনেকেই প্রশ্নবোধক চিহ্ন দিতে ভুলে যায়। মনে রাখতে হবে, প্রশ্নবোধক চিহ্ন দিতে ভুলে গেলে তুমি কোনো নম্বর পাবে না। যেহেতু এখানে ৫ নম্বরে ৫ তোলা সহজ, সেহেতু এ অংশ দিয়ে পরীক্ষার উত্তর শুরু করা বুদ্ধিমানের কাজ।Completing sentence থাকে পাঁচটি। এ অংশে ভালো করার জন্য Simple, compound, complex sentence-সহ গ্রামার অংশে ভালো জ্ঞান থাকা চাই। Basic sentence pattern-গুলো একবার দেখে নিলে ভালো হয়। Part-B অংশে Composition-15, Paragraph writing-10/Summary writing-10, Completing story-15, Dialogue writing-10, Letter/Application writing-10 সহ মোট ৬০ নম্বর থাকে। এ অংশে ভালো করার জন্য বিষয়গুলো বারবার বুঝে পড়ে, খাতায় লিখে অনুশীলন করে, ভুল কোথায় হচ্ছে তা দেখার কোনো বিকল্প নেই। অনেকেই এ অংশে Formal informal english মিশিয়ে উত্তর লিখে। এটা করা ঠিক নয়। তোমরা Informal english তিন জায়গায় ব্যবহারের সুযোগ পাবে। Dialogue writing, Tag question, Personal letter writing-এ। কাজেই অন্য কোথাও কোনো সংক্ষিপ্ত রূপ লেখা ঠিক bq (don’t, can’t, hasn’t প্রভৃতি না লেখাই শ্রেয়)। পরীক্ষা খুবই formal, লেখাগুলোও formal হওয়া চাই।Composition-এ ১৫ নম্বরের জন্য তিন-চার পৃষ্ঠা হওয়া উচিত। খেয়াল রাখতে হবে, আবার যাতে অতি দীর্ঘ না হয়ে যায়। Composition সমসাময়িক সমস্যা ও এর সমাধান-সম্পর্কিত হয়ে থাকে। যেমন: Load shedding, Traffic jam, Price hike. আবার Population explosion, Student and social service, Unemployment problem, Your childhood memories, Your first day at college/Memorable day in your life, Journey by bus/train—এমনও হতে পারে।Paragrapgh writing-এ ১০ নম্বরের জন্য ১৫০ শব্দের বেশি লেখা উচিত নয়। অনেকে দু-তিন শ বা এরও বেশি শব্দ লিখে ফেলে। বেশি লিখলেই তুমি বেশি নম্বর পাবে তা নয়। বরং যথাযথ, নির্ভুল লেখার জন্য তুমি বেশি নম্বর পাবে। গতানুগতিক লেখা না লিখে যৌক্তিক, ধারাবাহিক লেখায় নম্বর অবশ্যই বেশি আসবে। Dialogue writing-এ ১০ নম্বরের জন্য এক-দেড় শ শব্দের বেশি লেখা উচিত নয়। এ ক্ষেত্রে ৮-১০ জোড়া ডায়লগ অনেক যথেষ্ট। এখানে অনেক Informal english ব্যবহার করতে পার। ইদানীং ছাত্রছাত্রীরা SMS লেখার মতো করে (Hi, hw r u? Whr r u goin? m fn... ইত্যাদি) ডায়লগ লেখে, যা মোটেও উচিত নয়। Application writing-এ ১০ নম্বরের থাকে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে লিখবে। Summary writing-এ অবশ্যই নম্বর বেশি আসবে, যদি ভালো লেখা যায়। যে অনুচ্ছেদ দেওয়া থাকে তা দু-তিনবার পড়বে। অতঃপর মূল বিষয়টি বুঝে নিয়ে লেখা শুরু করবে। সারাংশ লেখায় যাতে কোনোরূপ ব্যাখ্যা-বিশ্লেষণ, উদাহরণ, উপমা না থাকে সেদিকে নজর দেবে।