আনুষ্ঠানিক যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশনের (সিসিসি) আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে। এ লক্ষ্যে আজ-কালের মধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নাসিরউদ্দিনকে সিসিসির প্রশাসক নিয়োগ করা হচ্ছে। প্রশাসক নিয়োগের পরই আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে সিসিসির। এদিকে, গাজীপুরকে সিটি করপোরেশন করতে সীমানাসংক্রান্ত জটিলতা রয়েছে বলে স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। কিছু ইউনিয়নকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করা নিয়ে জটিলতা রয়েছে। এতে গাজীপুর সিটি করপোরেশনের যাত্রা বিলম্বিত হতে পারে। এর আগে নারায়ণগঞ্জ ও রংপুরকে সিটি করপোরেশনে উন্নীত করা হয়েছে। বিশেষ প্রতিনিধি