প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বিশ্বনাথ ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপজেলা সদরের জানাইয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত ‘১ম ফরহাদ টেলিকম আন্তইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় বিশ্বনাথ সদর ইউনিয়ন ১-০ গোলে দৌলতপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ফাইনাল খেলা উদ্বোধন করেন অ্যাসোসিয়েশনের বিদায়ী সভাপতি নজরুল ইসলাম। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক। অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি তারেক আহমদ খজিরের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সিহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাজি মজম্মিল আলী, আমির আলী, ইসমাইল আলী, সুফি মিয়া, নুরুল হক, সংগঠক রূপক দে, ওয়াহাব আলী, কলমদর আলী, নৃপেন্দ্র পাল প্রমুখ।