আন্তনগর ট্রেন চালুর দাবিতে রংপুরে অবস্থান ধর্মঘট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে আন্তনগর ট্রেন চালুর দাবিতে সাত ঘণ্টা অবস্থান ধর্মঘট পালন করেছে বিভাগ উন্নয়ন বাস্তবায়ন পরিষদ। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা আজ বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত রংপুর রেলস্টেশন ও রেললাইনের ওপর বসে অবস্থান ধর্মঘট শুরু করে। ফলে ওই রুটে চারটি ট্রেন আটকা পড়েছিল। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।জানা যায়, বিগত জোট সরকারের আমলে রংপুরের ওপর দিয়ে চলাচলকারী দুটি আন্তনগর ট্রেন তিস্তা ও একতা এক্সপ্রেস বন্ধ করে দেওয়া হয়। এতে রংপুর থেকে ঢাকায় সরাসরি ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। উল্লেখ্য, আগামী শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর আসবেন। সেদিন রংপুর জিলা স্কুলের মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে তিনি বক্তব্য দেবেন।