আন্তবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে ইসলামের ইতিহাস চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। ২৩ ফেব্রুয়ারি ফাইনাল খেলায় ইসলামের ইতিহাস বিভাগ ৭ উইকেটে আরবি বিভাগকে হারিয়ে জয়ী হয়।প্রথমে ব্যাট করতে নেমে আরবি বিভাগ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৫ রান করে। জবাবে ইসলামের ইতিহাস বিভাগ ১৭ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে ১২৮ রান তুলতে সক্ষম হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. শাহাজাহান আলী। বিশ্ববিদ্যালয়ের ২০টি বিভাগ এ প্রতিযোগিতায় অংশ নেয়।