আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাল বসবে না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাসের সংস্কারকাজ চলায় কাল মঙ্গলবারের বিচার-কার্যক্রম ও শুনানি স্থগিত করা হয়েছে।পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী কাল বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ চার নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মোহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার করা ছয়টি আবেদনের ওপর ট্রাইব্যুনালের শুনানি হওয়ার কথা ছিল।এ ছাড়া জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকেও কাল ট্রাইব্যুনালে হাজির করার দিন ধার্য ছিল।ছয়টি আবেদনের ওপর শুনানি এবং সাঈদীকে কবে হাজির করা হবে, সে বিষয়ে কাল জানানো হবে। পুরোনো হাইকোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহীনুর ইসলাম এ তথ্য জানান।