আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ
মানবতাবিরোধী অপরাধীদের বিচারে গঠিত ট্রাইব্যুনালে চেয়ারম্যান ও সদস্য হিসেবে হাইকোর্টের দুই বিচারকের দায়িত্ব পালনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ রোববার বিচারপতি মামনুন রহমান ও সৈয়দ আফসার জাহানের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।সরকার পক্ষের সময় চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ২৬ জুলাই পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।গত রোববার ১১ জুলাই আইনজীবী নওয়াব আলী ও সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী হাইকোর্টে রিটটি দায়ের করেন। কোন ক্ষমতাবলে হাইকোর্টের বিচারক নিজামুল হক নাসিম ট্রাইব্যুনালের চেয়ারম্যান এবং বিচারপতি এ টি এম ফজলে কবীর ট্রাইব্যুনালের সদস্য হিসেবে কাজ করছেন এ মর্মে রুল জারির আরজি জানানো হয়েছে।আজ দুপুরে রিটের শুনানিতে অংশ নিয়ে আবেদনকারীদের কৌঁসুলি আবদুর রাজ্জাক বলেন, হাইকোর্টের দ্রুত বিচার ট্রাইব্যুনালের চেয়ারম্যানও সদস্য পদে কর্মরত আছন। এটি সংবিধানের ৯৪, ৯৯ ও ১৪৭ ধারার লঙ্ঘন। তিনি আরও বলেন, হাইকোর্টের বিচারপতিরা সংবিধানের অধীনে নিয়োগ পান। কিন্তু ট্রাইব্যুনালে তাঁদের নিয়োগ সংবিধানের বাইরে। ট্রাইব্যুনালে তাঁদের নিয়োগের ক্ষেত্রে বরখাস্তেরও বিধান রাখা হয়েছে। এর মাধ্যমে তাঁদের মানমর্যাদা ও সংবিধানের মানমর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে। বিচার বিভাগের পৃথককরণ ও স্বাধীনতা সংবিধানের মূল স্তম্ভ।হাইকোর্টের বিচারপতিদের ট্রাইব্যুনালে নিয়োগ দিয়ে নির্বাহী বিভাগে নিয়ে যাওয়া হয়েছে।আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, আদালত সরকার পক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ২৯ জুলাই পর্যন্ত মুলতবি করা হয়েছে।