আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিধিমালায় ২৩টি সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিধিমালায় দ্বিতীয়বারের মতো সংশোধনী আনা হয়েছে। আজ রোববার বিকেল তিনটার দিকে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহীনুর ইসলাম তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।সংবাদ সম্মেলনে শাহীনূর ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিধিমালায় মোট ২৩টি সংশোধনী আনা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আইন অনুসারে এসব সংশোধনী আনা হয়েছে। নিরপেক্ষ বিচারের জন্য এটি আনা হলো।এর মধ্যে সাক্ষী ও ভিকটিম সুরক্ষা, জামিনে মুক্তি, তথ্য দলিল উন্মুক্তকরণ, আসামিপক্ষের আইনজীবীদের প্রস্তুতির সময় এবং অভিযুক্ত ব্যক্তির অধিকার সম্পর্কে কিছু সংশোধনী আনা হয়েছে।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইন্টারলোকেটরি আপিলের কোনো বিধি হয়নি। আন্তর্জাতিক অপরাধ আইন অনুসারে চূড়ান্ত রায় ছাড়া প্রাক-বিচারপর্ব ও বিচারপর্বের আদেশের বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই। এ ধরনের বিধানের অনুপস্থিতির কারণে এ-সংক্রান্ত বিধি প্রণয়নেরও কোনো সুযোগ নেই। এ কারণে ইন্টারলোকেটরি আপিলের বিধান করা হয়নি।প্রসঙ্গত, আজ থেকে শাহীনুর ইসলাম আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।