আন্তর্জাতিক ঋণমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে বাংলাদেশ
সার্বভৌম ঋণমানে বাংলাদেশ গতবারের মতই স্থিতিশীল অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা যুক্তরাষ্ট্রভিত্তিক মুডিস ইনভেস্টরস সার্ভিস বাংলাদেশকে ‘বিএ৩’ মান প্রদান করেছে।গত বছরও মুডি বাংলাদেশকে ‘বিএ৩’ মান প্রদান করেছিল।আজ সোমবার মুডি বাংলাদেশ সম্পর্কে তাদের বার্ষিক ঋণমান প্রকাশ করেছে। বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী এসব তথ্য জানান।জিয়াউল হাসান সিদ্দিকী বলেন, এই মানকে সহজ ভাষায় ‘মোটামুটি ভালো মান’ হিসেবে বোঝায়।বাংলাদেশের এই অবস্থানটা হচ্ছে ফিলিপাইনের সমান। তবে শ্রীলঙ্কার চেয়ে এক ধাপ ও পাকিস্তানের চেয়ে তিন ধাপ এগিয়ে। গত বছরের মতো এ বছরও এই মূল্যায়নে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতই কেবল বাংলাদেশের চেয়ে এগিয়ে।প্রসঙ্গত, সার্বভৌম ঋণমান হলো একটি বিশেষ ধরনের সূচক। এই সূচক এটাই বোঝায় যে, কোনো দেশ বন্ড ছেড়ে বিশ্ববাজার থেকে ঋণ গ্রহণ করলে নির্ধারিত মেয়াদকালের মধ্যে তা ফেরত দিতে কতটা সক্ষম।তবে এই ঋণমান নির্ণয়কারীরা সুনির্দিষ্টভাবে কোনো বন্ড ক্রয় করতে বা বন্ডে বিনিয়োগ করতে পরামর্শ এবং ঋণগ্রহীতা যে কখনো খেলাপি হবে না, তার কোনো নিশ্চয়তা দেয় না।