আন্তর্জাতিক ক্যারিয়ারের কাছ থেকে বকেয়া আদায়ের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিওআইপি কল বাবদ আন্তর্জাতিক ক্যারিয়ারের কাছ থেকে দুই মাসের মধ্যে বকেয়া আদায়ের জন্য বিটিআরসিকে তাগিদ দিয়েছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এই বকেয়ার পরিমাণ ছয় কোটি মার্কিন ডলার। ৫৪টি আন্তর্জাতিক ক্যারিয়ারের মধ্যে ডিজিটেক, উইন্ডোজ, জমিরটেল, আই পাওয়ার ও জেনেসিসের কাছে বেশির ভাগ অর্থ বকেয়া রয়েছে।আজ রোববার জাতীয় সংসদে ওই সংসদীয় কমিটির এক সভা থেকে এ তাগিদ দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সাংসদ হাসানুল হক ইনু।বৈঠক সূত্রে আরও জানা যায়, ভিওআইপি কলরেট ৩ সেন্ট থেকে বাড়িয়ে ৩ দশমিক ৪৫ সেন্ট করা হয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে।ভিওআইপি কলরেট কম থাকলে অবৈধ কলের পরিমাণ কমে যায়। সে জন্য এক বছর আগে সংসদীয় কমিটি সুপারিশ করে আন্তর্জাতিক কলরেট ৪ সেন্ট থেকে কমিয়ে ৩ সেন্ট করেছিল। সম্প্রতি মন্ত্রণালয় সেই কলরেট ৩ সেন্ট থেকে বাড়িয়ে ৩ দশমিক ৪৫ সেন্ট করে।