আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়শিল্পী ও বর্তমান সাংসদ সারাহ বেগম কবরীর উদ্যোগে ১৯৯৯-২০০০ সালে দেশে আয়োজন করা হয়েছিল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রায় তিন বছর বিরতি দিয়ে মোফাজ্জল করিমের তত্ত্বাবধানে গোলাম রব্বানী বিপ্লব আরেকটি উৎসব আয়োজনের উদ্যোগ নেন। পরে তা আর হয়নি। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজকদের অন্যতম আকন্দ সানোয়ার মুর্শেদ বললেন, ‘নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর দুটি কারণে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বন্ধ আছে। প্রথমত, আমরা সরকারপ্রধানের কাছ থেকে কোনো সময় পাইনি। দ্বিতীয়ত, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন করে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ। এখন এ সংগঠনটি বিভক্ত হয়ে গেছে। উদ্যোক্তাদের মধ্যেও সমন্বয়ের অভাব।’তথ্যসচিব হেদায়েত উল্লাহ আল মামুন বললেন, ‘এই উৎসব কিন্তু সরকারিভাবে আয়োজন করা হয় না। চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাই তা আয়োজন করেন। মূলধারার চলচ্চিত্রের এমন আয়োজন ঠিক কী কারণে বন্ধ আছে, তা এখনই বলা সম্ভব হচ্ছে না। এ জন্য যদি কেউ সরকারের সহযোগিতা চায়, তবে তা নিশ্চয়ই বিবেচনা করা হবে।’