আন্তর্জাতিক নদী আইন ও বাংলাদেশ-ভারত পানিবিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ ফজলে এলাহী # ইত্যাদি গ্রন্থ প্রকাশপ্রকাশ: ফেব্রুয়ারি ২০১০ # মূল্য: ১৭৫ টাকাবইটিতে বাংলাদেশ-ভারত নদী বিরোধের কারণ এবং সমস্যা সমাধানের উপায় খোঁজা হয়েছে। এ সংশ্লিষ্ট আন্তর্জাতিক আইনগুলো বিশ্লেষণ করা হয়েছে। বইটিতে ১৭টি পরিচ্ছেদ রয়েছে। এর মধ্যে আছে আন্তসীমান্ত নদীপ্রবাহ সম্পর্কিত আইনের গুরুত্ব, নদী ও নদীর শ্রেণী, নদীসংক্রান্ত আইনের সূচনা, ক্রমবিকাশ, আন্তসীমান্ত নদীসংক্রান্ত কয়েকটি মামলার নজির, আন্তর্জাতিক আইনের অপর্যাপ্ততা, ভারত-বাংলাদেশ আন্তসীমান্ত নদীগুলো, ফারাক্কা গ্যারেজ ও তার প্রভাব, টিপাইমুখ প্রকল্প, টিপাইমুখ বাঁধ নির্মাণসহ অন্যান্য অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় আইনগত বিষয় প্রভৃতি। সবশেষে টিপাইমুখ বাঁধসহ আন্তসীমান্ত নদীর পানিতে অংশীদারি রক্ষার বিষয়ে করণীয় এবং সুপারিশ রাখা হয়েছে।