আন্তর্জাতিক নাট্য উৎসবে বরিশাল শিশু থিয়েটার
বরিশালের অন্যতম নাট্য সংগঠন শব্দাবলী গ্রুপ থিয়েটার পরিচালিত বরিশাল শিশু থিয়েটার ভারতের দিল্লিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক নাট্য উৎসবে শিশু নাটক বোলতা নিয়ে অংশ নিচ্ছে। বিশ্বব্যাপী নাট্যাঙ্গনে ‘এনএসডি’ নামে খ্যাত ন্যাশনাল স্কুল অব ড্রামার আয়োজনে ওই নাট্য উৎসব অনুষ্ঠিত হচ্ছে। ৮ অক্টোবর দিল্লির উদ্দেশে যাত্রা করে ১৩ সদস্যের শিশু নাট্যদল। ১ অক্টোবর থেকে শুরু ১৫ দিনব্যাপী এই নাট্য উৎসবে বরিশাল শিশু থিয়েটার ১৩ অক্টোবর নাটক মঞ্চস্থ করবে। আন্তর্জাতিক এ উৎসবে বাংলাদেশের প্রখ্যাত শিশু নাট্যকার নাজমা চৌধুরী জেসমিনের রচনা ও শহীদুল ইসলাম শিশিরের নির্দেশনায় ‘বোলতা’ নাটক মঞ্চস্থ করবে তারা।বরিশাল শিশু থিয়েটার ২০০৮ সালের নভেম্বর মাসে দিল্লিতে রায়েন ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে এবং ২০০৯ সালের মে মাসে ক্রোয়েশিয়া সরকারের আমন্ত্রণে মেয়র নাট্য উৎসবেও অংশ নিয়েছিল।বিশ্ব শিক্ষক দিবস পালিতবিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বরিশাল নগরে শিক্ষক সংগঠন আলাদা আলাদা কর্মসূচি পালন করেছে। ৫ অক্টোবর বাংলাদেশ শিক্ষক সমিতির আঞ্চলিক শাখা শিক্ষক ভবন মিলনায়তনে এবং জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট তাদের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি দাসগুপ্ত আশীষ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন শিক্ষক-নেতা আবদুল মালেক, তোফায়েল আহম্মেদ, নুরুল ইসলাম, আবুল কালাম আজাদ প্রমুখ। অন্যদিকে শিক্ষক-কর্মচারী ফ্রন্টের আলোচনায় বক্তব্য দেন সন্তোষ মুখার্জি, মহসিন-উল-ইসলাম, মবিজুর রহমান প্রমুখ।