আন্তর্জাতিক নারী দিবস ঘোষণার শতবর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছর পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস ঘোষণার শততম বর্ষ। নারীর প্রতি বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে নারীরাই শুরু করেছিলেন প্রতিরোধ সংগ্রাম। ১৮৫৭ সালে মজুরি-বৈষম্য, কর্মঘণ্টা নির্দিষ্ট করা ও কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় নেমেছিলেন সুতা কারখানার নারীশ্রমিকেরা। সে মিছিলে চলে দমন-পীড়ন। ১৯০৮ সালে নিউইয়র্কের সোশ্যাল ডেমোক্র্যাট নারী সংগঠনের পক্ষ থেকে নারীদের সমাবেশের আয়োজন করা হয়। জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেৎকিনের নেতৃত্বে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন হয়। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ ১৯১০ সাল। ওই বছর ডেনমার্কের কোপেনহেগেনে দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলনে যোগ দেন ১৭টি দেশের ১০০ জন নারী-প্রতিনিধি। ক্লারা জেৎকিনই ৮ মার্চকে বিশ্ব নারী দিবস হিসেবে পালনের প্রস্তাব দেন। এ সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয়, ১৯১১ সাল থেকে ৮ মার্চ দিনটি নারীদের সম-অধিকার দিবস হিসেবেও পালিত হবে। ১৯১৪ সাল থেকে পৃথিবীর অনেকগুলো দেশেই ৮ মার্চ পালিত হতে থাকল দিবসটি। ১৯৭৫ সালে দিবসটি পায় আন্তর্জাতিক স্বীকৃতি।