আন্তর্জাতিক নারী দিবসে সম-অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক নির্যাতন প্রতিরোধ এবং সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে নারীর সম-অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবসের শততম বার্ষিকীর প্রধান প্রতিপাদ্য হলো সম-অধিকার, সমান সুযোগ ও সবার জন্য অগ্রগতি। এ উপলক্ষে গতকাল দিবাগত রাত ১২টায় শহীদ মিনারে ‘আমরাই পারি’ ক্যাম্পেইনের অংশ হিসেবে মোমবাতি জ্বালিয়ে দেশব্যাপী রোড শো শেষ হয়। ৩ মার্চ এই রোড শো শুরু হয়। এতে অংশ নেয় সারা দেশ থেকে আসা বিভিন্ন স্তরের নারী ও পুরুষ। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল ও রাশেদা কে চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিরা এতে যোগ দেন। এ দিবস উপলক্ষে আজ সারা দিন ধরে দেশে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।