আন্তর্জাতিক নৃত্য দিবস উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর প্রতিনিধি জানান, গত রোববার শেরপুরে আন্তর্জাতিক নৃত্য দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, শেরপুর জেলা ইউনিটের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও নৃত্যানুষ্ঠান।রোববার রাতে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সংগঠনের সভাপতি কমলকান্তি পাল, জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব লুৎফর রহমানকে সম্মাননা দেওয়া হয়।