আন্তর্জাতিক নৌপথে দেশের জাহাজ চলাচল নিরাপদ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইন্টারন্যাশনাল কনভেনশন অন মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ ৯৭’-এ স্বাক্ষর অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর ফলে আন্তর্জাতিক নৌপথে বাংলাদেশের জাহাজ চলাচল নিরাপদ হবে। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবেরা যোগ দেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ পরে এক প্রেস ব্রিফিংয়ে জানান, জাহাজ চলাচল নিরাপদ করার জন্য বাংলাদেশ আন্তর্জাতিক নৌ সংস্থার সাতটি প্রটোকল অনুমোদন দিয়েছে।১৯৭৬ সাল থেকে বাংলাদেশ আন্তর্জাতিক নৌ সংস্থার সদস্য। এ সংস্থা ১২৪টি কনভেনশন অনুমোদন করেছে। এতে ১৯৬টি দেশ সই করেছে।মন্ত্রিসভায় এশীয় উন্নয়ন ব্যাংকের বোর্ড অব গভর্নরসের ৪৪তম বার্ষিক সভায় বাংলাদেশের প্রতিনিধিদলের অংশগ্রহণ বিষয়ে অবহিত করা হয়।