আন্তর্জাতিক ফরম্যাটের অনুষ্ঠান করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবী সাহেব একটি জেলা শহরে থাকেন। চাকরি থেকে অবসর নিয়েছেন। বড় ছেলে সোহেল অবৈধ ব্যবসা ও মাদক চোরাচালানির সঙ্গে জড়িয়ে পড়েছে। তাকে পুলিশ খুঁজছে। নবী সাহেব ছেলের খোঁজে ঢাকায় আসেন। কিন্তু ছেলেকে পেলেন না। ষড়যন্ত্রের গন্ধ পান তিনি। সোহেলের বোন রুনা। ঢাকায় চাকরি নেয়। এই বিপদের দিনে ভাইয়ের পরিবারে পাশে এসে দাঁড়ায়। এটি পালাবার পথ নেই ধারাবাহিকের গল্প। নাটকে রুনার চরিত্রে অভিনয় করছেন মুনমুন। কথা হলো তাঁর সঙ্গে।রুনাকে কেমন লাগছে?একেবারে অন্য রকম একটি মেয়ে। আসলে মধ্যবিত্ত পরিবারের মেয়েরা যেমন হয়। পড়াশোনা করেছে। নিজে একটি ছেলেকে পছন্দ করে। কিন্তু বাবা চান না তার মেয়ে এভাবে বিয়ে করুক। তাই মেয়েটি নিজের পছন্দের কথা ভুলে যায়। আমরা শুটিং করেছিলাম বছর দুয়েক আগে। তখন হঠাৎ নাটকের অন্যতম অভিনয়শিল্পী খায়রুল আলম সবুজ অসুস্থ হয়ে পড়েন। তাই শুটিং স্থগিত করা হয়। এখন আবার শুটিং হবে। আর কোনো ধারাবাহিক করছেন?পালাবার পথ নেই ধারাবাহিকের লেখক সৈয়দ মনজুরুল ইসলাম আর পরিচালক জাহিদুল ইসলামের নতুন একটি ধারাবাহিকে কাজ করছি। নাম কানাগলির মানুষেরা। সৈয়দ মনজুরুল ইসলাম তো তাঁর সব লেখাতেই কিছু বার্তা পৌঁছে দিতে চান। এই ধারাবাহিকেও তেমনই কিছু বার্তা রয়েছে। আর পালাবার পথ নেই ধারাবাহিকে আমাকে যেভাবে দর্শক পাবেন, কানাগলির মানুষেরা নাটকে আমি একেবারেই তার উল্টো, মানে খুব চঞ্চল। বিটিভিতে আবার ‘বিবিসি জানালা’ শুরু হলো।খেলা আর বিনোদনের মধ্য দিয়ে ইংরেজি শেখার এই অনুষ্ঠান আমি এবারও উপস্থাপনা করছি। এবারের বিষয়গুলো আরও সমৃদ্ধ, আরও বেশি বিনোদননির্ভর। আমি মনে করি, সবাই আগের চেয়ে অনেক বেশি উপকৃত হবেন। নতুন আর কোনো অনুষ্ঠান উপস্থাপনা করছেন?স্পেলিং বি। আমার খুব পছন্দের একটা বিষয়। আন্তর্জাতিক ফরম্যাটের একটি অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছি। অনুষ্ঠানটি স্কুল পর্যায়ের হলেও তা কিন্তু যেকোনো বয়সী দর্শকের কাজে লাগবে। ইংরেজি বানানের ব্যাপারে সবাইকে সচেতন করবে। ইংরেজি বানান ভুল কমবে।