আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পথে রাশান সয়ুজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনজন নভোচারী নিয়ে একটি রাশান রকেট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) পথে রওনা হয়েছে। বিবিসি অনলাইনে প্রকাশিত এক খবরে বলা হয়, রোববার বাংলাদেশ সময় সকাল আটটা ৪০ মিনিটে একজন করে রাশান, জাপানি ও মার্কিন নভোচারী নিয়ে মহাকাশযান সয়ুজ কাজাখস্তান থেকে মহাকাশে রওনা হয়।নভোচারীরা পৃথিবীর ৩৮৫ কিলোমিটার ওপরে ১০০ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত আইএসএসে আগামী মঙ্গলবার পৌঁছানোর কথা।নাসার কর্মকর্তারা জানিয়েছেন, সয়ুজ টিএমএ-০৫এম ‘নির্বিঘ্নে যাত্রা করেছে’। রাশান নভোচারী ইউরি মেলেনচেঙ্কো, নাসার সুনিতা উইলিয়ামস ও জাপানি আকিহিকো হোশিদে আইএসএসে তিনজনের আরেকটি দলের সঙ্গে কাজে যোগ দেবেন।২০১১ সালের জুলাই মাসে নাসা মাহাকাশ উেক্ষপণ কার্যক্রম বন্ধ করে দেয়। এর পর থেকে যুক্তরাষ্ট্রের নভোচারীরা মহাকাশ স্টেশনে পৌঁছাতে রাশিয়ার সয়ুজ মহাকাশযানের সাহায্য নিচ্ছেন।