‘স্টাইল গুরু’ আয়োজনের ব্যাপারে আগ্রহী হলেন কেন?এখন নাচ, গান, রান্না নিয়ে বিভিন্ন টিভি চ্যানেলে নানা ধরনের রিয়েলিটি শো হচ্ছে। কিন্তু ফ্যাশন নিয়ে তেমন কোনো রিয়েলিটি শো হয়নি। আর আমাদের এখানে তরুণদের মধ্যে অনেকেই পোশাকের নকশা করছেন, তাঁদের মধ্যে কজন নিজেদের কাজ আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারছেন? এর অন্যতম কারণ, ফ্যাশন নিয়ে পড়াশোনার অভাব আর আন্তর্জাতিক ফ্যাশন-ধারা সম্পর্কে না জানা। আমরা এ রিয়েলিটি শোর মধ্য দিয়ে একজন আন্তর্জাতিক মানের ফ্যাশন ডিজাইনার উপহার দেব।যিনি ‘স্টাইল গুরু’ হবেন, তাঁকে আপনারা কীভাবে সহযোগিতা করবেন?একজন আন্তর্জাতিক মানের ফ্যাশন ডিজাইনার হওয়ার জন্য যা যা প্রয়োজন, তাঁকে সবকিছু জানতে হবে। এ ব্যাপারে আমরা তাঁকে সব ধরনের সহযোগিতা করব। সিঙ্গাপুরে র্যাফলস ডিজাইন ইনস্টিটিউটে বিনা খরচে তিন মাস তাঁর পড়াশোনার ব্যবস্থা করা হবে। আগামী জুন-জুলাইয়ে তিনি নিজের ডিজাইন করা পোশাক নিয়ে সিঙ্গাপুরে এশিয়া ফ্যাশন উইকে অংশগ্রহণের সুযোগ পাবেন।এ পর্যন্ত কতজনকে আপনারা পেয়েছেন?শুরুটা হয়েছিল এক হাজার ছেলেমেয়ে নিয়ে। সেখান থেকে প্রাথমিক বাছাইয়ের পর ২০০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর পর এ রিয়েলিটি শোর জন্য সেরা ১৫ জনকে নির্বাচন করা হয়। আজ প্রচারিত হবে অনুষ্ঠানের একাদশতম পর্ব। চূড়ান্ত প্রতিযোগিতা (গ্র্যান্ড ফিনালে) হবে ২০ এপ্রিল।