আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আইন পুনর্বিবেচনার দাবি জমিরউদ্দিনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ জমিরউদ্দিন সরকার আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আইন ১৯৭৩ পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন। তিনি এ আইনের নানা দুর্বলতা তুলে ধরে বলেন, এ আইনে এক তরফা বিচার করলেও চ্যালেঞ্জ করার সুযোগ নেই। ৫৭ বছর পর্যন্ত কাউকে যুদ্ধাপরাধীদের তালিকায় না আনার পরামর্শ দেন তিনি। জমিরউদ্দিন সরকার বলেন, একাত্তরে যারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করেছিল, তাদের বিচার না করে কেন তাদের সহযোগিতা করেছে অভিযোগ এনে অন্যদের বিচার করা হচ্ছে?আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে ন্যাশনাল ফোরাম ফর প্রটেকশন অব হিউম্যান রাইটস ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আইন ১৯৭৩’ বিষয়ে একটি আলোচনা সভার আয়োজন করে। ওই অনুষ্ঠানে জমিরউদ্দিন সরকার এ কথা বলেন। এমাজউদ্দীন আহমদ বলেন, বিচার প্রক্রিয়া চলুক, তাতে সমস্যা নেই। তবে আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য হতে হবে। খেয়াল রাখতে হবে, ভালো কিছু করতে গিয়ে যেন বিপদে না পড়ে দেশ। রাজনৈতিক স্বার্থে প্রতিপক্ষকে ঘায়েল করতে যেন এ বিচার না হয়, সেদিকে লক্ষ রাখতে সরকারের প্রতি তিনি আহ্বান জানান।বিচারপতি আবদুর রউফ এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বিচারপতি টি এইচ খানও উপস্থিত ছিলেন।