আন্তর্জাতিক সম্মাননা পেলেন লিয়াকত আলী লাকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শু ও যুব নাটকের নিয়মিত চর্চা ও নান্দনিক উৎকর্ষ অর্জনের ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী শিশুদের আন্তর্জাতিক নাটক সংগঠন আসিটেজ-এর ‘আর্টিস্টিক এক্সসেলেন্স ফর চিলড্রেন্স অ্যান্ড ইয়ুথ থিয়েটার’ সম্মাননা ২০১১ পেয়েছেন। লিয়াকত আলী প্রায় তিন যুগ ধরে বাংলাদেশে শিশু নাট্য আন্দোলনের প্রধান পথিকৃৎ হিসেবে কাজ করে চলেছেন। শিশু-কিশোর নাট্যচর্চার মূল সংগঠন পিপলস্ থিয়েটার অ্যাসোসিয়েশনের কর্ণধার হিসেবে তাঁর নিরলস পরিশ্রমের ফলে বাংলাদেশের শিশু নাটক আজ আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রতিষ্ঠিত। এ পর্যন্ত তিনি প্রায় ৬৫টি আন্তর্জাতিক শিশু নাট্যোৎসবে বাংলাদেশের শিশু নাটককে উপস্থাপন করেছেন এবং আয়োজন করেছেন ১১টি জাতীয় শিশু নাট্যোৎসব ও ২৭টি বিভাগীয় শিশু নাট্যোৎসব।